রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

০৪ মার্চ ২০২৩, ১১:০২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের © সংগৃহীত

প্রাইভেটকারের ধাক্কায় রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষার্থীর নাম তানভীর (২২)। আবুজর গিফারী কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

শুক্রবার (৩ মার্চ) রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যান তিনি।

তানভীরের বন্ধু আকাশ হোসেন বলেন, তানভীর আবুজর গিফারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। রাত সোয়া ১টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স কাউন্টারের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল সে। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

আরও পড়ুন: ঘুম থেকে জেগে মায়ের নিথর দেহ দেখল সাদিয়া

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬