রাস্তায় আছড়ে কন্যাশিশুকে হত্যা করলেন বাবা

০৩ মার্চ ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রাস্তায় আছড়ে কন্যাশিশুকে হত্যা করলেন বাবা

রাস্তায় আছড়ে কন্যাশিশুকে হত্যা করলেন বাবা © সংগৃহীত

রোবেনা আক্তার নামে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছড়ে হত্যা করলেন পাষণ্ড বাবা। পরে স্থানীয়রা পাষণ্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে দেয়। সে চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে। তিনি কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মিজিবাড়ির মাছ ব্যবসায়ী। রোবেনা তার দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার (২মার্চ) রাতে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে বাবা রহিম মিঝি তার এক বছর বয়সী কন্যাশিশুকে রাস্তায় এনে মাথায় তুলে আছড়াতে থাকে। এতে শিশুর চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে রহিম মিঝিকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হয় তার বাবা রহিম। পথে নিজের কন্যাসন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেন তিনি। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে তাড়া করলে রহিম মিঝি একটি বটগাছে উঠে পড়েন।  শিশুটির বাবা রহিম মিঝি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। 

আরও পড়ুন: ঢাবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা, সেদিন ক্লাসে কী ঘটেছিল?

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে জনতার হাত থেকে উদ্ধার করে বাবা রহিম মিঝিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আরমান হোসেন বলেন, শিশুটির মাথায় আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬