যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী

০৫ জানুয়ারি ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী © সংগৃহীত

বাংলাদেশি এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। বড় একটি ছুরি হাতে ঘুরছিলেন নিহত ওই শিক্ষার্থী। পুলিশ তাকে ছুরিটি ফেলে দিতে বললেও তা না পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।  ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে বলা হয়েছে, কেমব্রিজের চেস্টনাট স্ট্রিট এলাকায় ধাওয়া ধরে ধরার চেষ্টার পর এই ঘটনা ঘটে। এক ব্যক্তিকে বড় একটি ছুরি হাতে সজ্জিত দেখে বুধবার বিকেলে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজের এক পুলিশ অফিসার গুলি করে হত্যা করেছে। 

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ছুরি হাতে একজন ব্যক্তি অ্যাপার্টমেন্টের জানালা থেকে লাফিয়ে পড়ার ঘটনা জানানোর জন্যই এক বাসিন্দা ফোন করেন। কেমব্রিজপোর্টের ওই বাসিন্দা দুপুর সোয়া একটার দিকে ৯১১ নাম্বারে ফোন করেন। লোকটিকে তখন অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে দেখা যায় বলেও জানায় তারা।

পরে চেস্টনাট স্ট্রিটে ফয়সাল ছুরি নিয়ে অফিসারদের দিকে এগিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। একপর্যায়ে অফিসাররা থামাতে চাইলেও ব্যর্থ হয় বলে জানিয়েছেন মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সিডনি স্ট্রিটের একটি বিল্ডিংয়ের পেছনে ২০ বছর বয়সী সাঈদ ফয়সাল ওই ব্যক্তিকে শনাক্ত করে। ফয়সাল তখন অস্ত্রটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

৪ ফুট বেঞ্চে একজন ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬