ডাকাত দলের ৫ গডফাদারকে আ’লীগ থেকে বহিষ্কার

২৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
গ্রেপ্তারের পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাঈম দেওয়ান

গ্রেপ্তারের পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাঈম দেওয়ান © সংগৃহীত

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোশারেফ আকন, দলীয় কর্মী বাচ্চু ও কাশেম দেওয়ান।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বহিস্কারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান।

জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মেহেন্দিগঞ্জের মেঘনা তীরবর্তী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নাঈম দেওয়ানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের গডফাদার ও সহযোগী হিসেবে ৫ আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম প্রকাশ করেন ডাকাত সর্দার নাঈম।

এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে তদন্ত করে উপজেলা আওয়ামী লীগ। প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই ৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ।

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান জানান, উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের জন্য অভিযুক্তদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ো…
  • ৩০ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence