একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা

৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

দেশজুড়ে জ্বালানি তেল সংক্রান্ত অনিয়মে গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালত ৩৮৬টি অভিযান পরিচালনা করে। দেশের ৬৪ জেলায় চলা এসব অভিযানে ২১৪টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে বলা হয়েছে, দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। অভিযানে মোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া নীলফামারী জেলায় তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা মহানগর এলাকাতেও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬
অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬