মধ্যরাতে দুই মেয়েকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে আটক সেই জাপানি নারী

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
দুই কন্যার সঙ্গে জাপানি নাগরিক নাকানো এরিকো

দুই কন্যার সঙ্গে জাপানি নাগরিক নাকানো এরিকো © সংগৃহীত

দুই সন্তান নিয়ে জাপানে পালিয়ে যাচ্ছিলেন আলোচিত জাপানি নাগরিক নাকানো এরিকো। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কন্যাসহ তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দুই মেয়ে তাদের মায়ের হেফাজতে ছিল। আদালতের নির্দেশনা অমান্য করে তিনি দুই মেয়েকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে করে পালিয়ে যাচ্ছিলেন। পরে বিমানবন্দর থেকে দুই মেয়েসহ ওই জাপানি নারীকে ফেরানো হয়।

এ বিষয়ে ওই দুই মেয়ের বাবা ইমরান শরীফ সাংবাদিকদের বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আপিল বিভাগের রায় অমান্য করে পারিবারিক আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগে দুই মেয়েকে নিয়ে তাদের মা জাপানে পালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘এ বিষয়ে ২৭ ডিসেম্বর আমি আপিল বিভাগে অভিযোগ করব’।

আরও পড়ুন: শিক্ষকদের ১ ঘন্টা প্রশিক্ষণ দিয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম

জানা যায়, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান আছে। শিশুদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। আর ছোট মেয়েকে তার নানির কাছে রেখে ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন এরিকো।

ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে বাংলাদেশে এসে ১৯ আগস্ট রিট করেন এরিকো। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুকে ৩১ আগস্ট আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দেন। শিশুদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়।

এর আগে ২২ আগস্ট রাতে বাবার কাছ থেকে ওই দুই শিশুকে নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অবস্থায় ২৩ আগস্ট শিশুদের ফিরে পেতে আদালতে আবেদন করেন শিশুদের বাবা। সেদিন হাইকোর্ট দুই শিশুসন্তানকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে (উইমেন সাপোর্ট সেন্টার) রাখতে আদেশ দেন।

আদেশ অনুসারে ধার্য তারিখ ৩১ আগস্ট উইমেন সাপোর্ট সেন্টার থেকে সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু আদালতে উপস্থিত হয়। আদালতে উপস্থিত হন তাদের বাবা ইমরান ও মা এরিকো। খাসকামরায় দুই শিশুর বক্তব্য শোনেন আদালত। শিশুদের মা-বাবার বক্তব্যও শোনেন। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্ট গুলশানের ফ্ল্যাটে শিশুদের রাখার আদেশ দেন।

মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬