ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

১৯ ডিসেম্বর ২০২২, ০৮:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্স-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত © সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত এবং একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী।

নিহতরা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানিয়েছেন, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬