চোখের পলকে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

১৫ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেছে দুই স্কুলছাত্রের। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন সম্পর্কে খালাতো ভাই। পুলিশ ও ফায়ার সার্ভিস দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো মোহনপুর কারিগর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মোস্তাক হোসেনের ছেলে সিহাব হোসেন (১৪) ও তার খালাতো ভাই মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ আতাউল্লাহ (১৪)। দুজনই বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

স্বজনরা জানায়, ফুফু বাড়ি কাশিপুর থেকে নাহিদ বাড়ি ফেরার পথে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন: অনলাইন জুয়া: সাবেক ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৬

বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হোসেন জানান, সিহাব বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নাহিদ একই বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে মাছনা কওমি মাদ্রাসায় ভর্তি হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬