ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা

০২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সৌজন্যে পাওয়া

ইস্টার সানডে উদযাপন উপলক্ষে আগামী ৫ এপ্রিল (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সব ক্লাস বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে; চলবে পরীক্ষাও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইস্টার সানডে উপলক্ষে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ রাখা হবে। যদিও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষর রয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্টার সানডে উপলক্ষে গত বছরের ন্যায়  শুধু ক্লাসগুলো বন্ধ থাকবে, পরীক্ষা যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।’

তথ্যমতে, ২০২৫ সালে ইস্টার সানডের ছুটি থাকলেও এ বছর ছিল না। বিষয়টি নিয়েই এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬