ইউটিউবার সাদ্দাম মাল গ্রেপ্তার

২২ নভেম্বর ২০২২, ০৯:৪২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সাদ্দাম মাল

সাদ্দাম মাল © টিডিসি ফটো

কুয়াকাটায় জনপ্রিয় ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল (৩০) ও তার সহযোগী সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যটকে মারধরের অভিযোগে সোমবার (২১ নভেম্বর) দুপুরে কুয়াকাটার একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুপুরে পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মাল, সুমনসহ ৮ জনের নামে মহিপুর থানায় একটি মামলা করেছেন।

সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর গতকাল রাত দশটার দিকে ফিস ফ্রাই খাবার জন্য সৈকতের ফিস ফ্রাই দোকানের সামনে গেলে সাদ্দাম মাল ও তার সহযোগীদের সঙ্গে দেখা হয়।

এ সময় পর্যটক সাদিকুর সেলফি তুলতে চাইলে সাদ্দাম মাল বাজে কমেন্ট করেন। পরবর্তীতে পর্যটক সাদিকুরের সঙ্গে সাদ্দাম মাল ও সুমন বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে সাদ্দাম মাল, সুমন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের মারধর করে সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয়। 

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close