ছাত্রীকে ছুরিকাঘাত করা ছেলেকে পুলিশে দিলেন বাবা

১৮ নভেম্বর ২০২২, ১২:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ © ফাইল ছবি

কক্সবাজারের সেন্টমার্টিনে এক স্কুলছাত্রীকে (১৩) ছুরিকাঘাত করার অভিযোগে শহীদুল ইসলাম জুয়েল (১৯) নামে তরুণকে পুলিশের হাতে তুলে দিয়েছেন দিয়েছেন বাবা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন বাবা ফিরোজ আহমেদ।

পুলিশ জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দ্বীপের জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এক ছাত্রীকে ছুরিকাঘাত করে শহীদুল। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার বলেন, স্কুলছাত্রীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

আরো পড়ুন: বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বাবার সামনে লাশ কিশোরী

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, স্কুলছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে ছুরিকাঘাতের ঘটনার পর অভিযুক্ত শহীদুলের বাড়িতে যাই আমরা। সেখানে তাকে না পেয়ে বাবা ফিরোজ আহমদকে জানাই।

ফিরোজ আহমদ তখন বলেন, ছেলে বাসায় এলে  পুলিশের হাতে তুলে দেবেন। রাতে শহীদুল বাসায় ফিরলে ফিরোজ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬