ট্রেনের নিচে ঝাপ দিচ্ছিলেন স্কুলশিক্ষিকা, বাঁচালেন পুলিশ সদস্য

০৯ নভেম্বর ২০২২, ০৭:১৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে © ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আফরোজা বেগম রুমা নামের এক শিক্ষকা। তবে রেলওয়ে থানা পুলিশের তৎপরতায় তিনি রক্ষা পেয়েছেন। সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্বজনদের হেফাজতে দিয়েছে। আফরোজা রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। নওগাঁর সুলতানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। থাকেন নওগাঁয় একটি ভাড়া বাসায়।

আরো পড়ুন: বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা

রেলওয়ে পুলিশ জানান, আফরোজা মঙ্গলবার বেলা ১২টায় চিলাহটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় তিনি ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের দায়িত্বরত এক সদস্য টেনে রক্ষা করেন তাকে।

আফরোজ বেগম রুমা বলেন, পারিবারিক কলহসহ নানা কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, সন্ধ্যায় ওই শিক্ষিকাকে স্বজনের নিকট হস্তান্তর করেছেন।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close