গরু চুরির মামলায় জামিন মেলেনি সেই ছাত্রলীগ নেত্রীর

০৬ নভেম্বর ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
বাবলী আক্তার

বাবলী আক্তার © ফাইল ছবি

গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী বাবলী আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (৬ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরি হয়। এসব ঘটনায় মামলা করেন ভুক্তভোগীরা। তদন্তকালে চুরির সঙ্গে ওই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পদ সংখ্যা কমছে 
  • ২৫ মার্চ ২০২৬
আগুনে পুড়ল চার পরিবারের ঘর
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence