হাসপাতাল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

২০ অক্টোবর ২০২২, ০১:৩১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
 ছাত্রের লাশ উদ্ধার

ছাত্রের লাশ উদ্ধার © ফাইল ছবি

রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) ভাটারা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেছে। মৃতের নাম ফারহান লাব্বি সুফল (২৩)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ভাটারা থানার সাঈদনগর সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকতেন ফারহান। তার বাবার নাম জয়নাল আবেদিন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ময়নাতদন্ত সম্পন্ন হবে জানিয়েছে হাসপাতাল মর্গ সূত্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউল আজম ভূঁইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার ভোরে এভারকেয়ার হসপিটালের জরুরি বিভাগ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানের মরদেহ উদ্ধার করা হয়‌। আইনি প্রক্রিয়া শেষে ওই দিন সন্ধ্যায় লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ফারহানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে কী কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬