ঢাবির সমাবর্তনে অনলাইন আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর

১৭ অক্টোবর ২০২২, ০৭:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে অংশ নিতে অনলাইনে আবেদন করা যাবে ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের নিজ-নিজ কলেজে জমা দিতে হবে।

পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেওয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জমা দেবেন। উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা ফি জমা দেওয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ বা ইনস্টিটিউটে জমা দেবেন।  

আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এই সমাবর্তন অনুষ্ঠান ঢাবি অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

২৬ আগস্ট ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা এই ৫৩তম সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence