এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ফারজানার

১৩ অক্টোবর ২০২২, ১১:২৫ AM
অটোভ্যান উল্টে নিহত ফারজানা

অটোভ্যান উল্টে নিহত ফারজানা © সংগৃহীত

নাটোরের সিংড়ায় অটোভ্যান উল্টে ফারজানা (১৮) নামের এক ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে। এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় ফারজানা।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় অটোভ্যানে বাড়ি ফিরছিল ফারজানা।

আরো পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না শিক্ষক আব্দুল জলিল

নুরপুর এলাকায় পৌঁছলে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়।

নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ভালো ছাত্রী ছিলো ফারজানা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোকাহত।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬