ঢাবির হলে নারীকে জড়িয়ে ধরলেন যুবক, অতপর...

০৪ অক্টোবর ২০২২, ০৮:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আটক যুবক আফতাব হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আটক যুবক আফতাব হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয়ে এক নারীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেছেন এক যুবক। শারদীয় দুর্গাপূজায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ে এ ঘটনা ঘটান তিনি। এসময় ওই নারী যুবকের গালে থাপ্পড় দেন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতা ও কর্তৃপক্ষের সম্মতি নিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

দুর্গাপূজার মহা অষ্টমীর সন্ধ্যায় সোমবার (৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আফতাব হোসেন (৩২)। রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা তিনি। অভিযোগকারী নারীও (৩০) একই এলাকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপাসনালয়ে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ওই নারীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন আফতাব। এ ঘটনায় ক্ষুব্ধ নারী আফতাবকে থাপ্পড় দিলে বিষয়টি লোকজনের নজরে আসে। তিনি আফতাবের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ তোলেন। পরে সেখানে পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হয় আফতাবকে।

আরো পড়ুন: ‘এটি আমার ব্যক্তিগত বক্তব্য না হওয়ায় দায়ভারও আমার নয়’

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, সন্ধ্যায় ওই যুবককে নিয়ে এসে অভিযোগের বিষয়টি জানায় পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যায়। শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, আটক আফতাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আফতাব এবং ওই নারী পূর্বপরিচিত। কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আফতাব কিছুদিন ধরেই তাঁকে পছন্দ করে তাঁকে অনুসরণও করছিলেন। সে কারণেই জগন্নাথ হলে এসে এ কাণ্ড ঘটান।

বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence