তৃতীয়বারে মতো প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থীর অনশন

০২ অক্টোবর ২০২২, ০১:১৬ PM
এসএসসি পরীক্ষার্থীর অনশন

এসএসসি পরীক্ষার্থীর অনশন © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসেছে এক কিশোরী। শনিবার (১ অক্টোবর) দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ খবরে সাকিবুল বাড়িতে ভিড় জমায় মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামেরও ওই কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। সে এ বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে৷ এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেও কোনো সমাধান করেননি।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে গেলেন প্রধান শিক্ষক

ওই কিশোরী জানান, দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।

প্রেমিক সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬