মদ্যপ অবস্থায় ছিলেন তরুণ-তরুণী, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

০১ অক্টোবর ২০২২, ১২:৩৩ PM
ট্রেন লাইন

ট্রেন লাইন © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে মদ্যপ অবস্থায় থাকা তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তিতাস কমিউটার ট্রেনের স্থান পরিবর্তনের সময় রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টার পর তিতাস কমিউটার ট্রেনটির স্থান পরিবর্তন করছিল। এ সময় ওই দুই তরুণ-তরুণী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা মদ্যপ ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

নিহতদের মধ্যে তরুণের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তরুণীর পরিচয়ও জানার চেষ্টা চলছে। তবে কী কারণে তারা ওইদিকে যাচ্ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।    

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬