চাঁদা দাবি করে গ্রেফতার ছাত্রলীগের তিন নেতাকর্মী

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৯ PM
ছাত্রলীগ নেতাকর্মী

ছাত্রলীগ নেতাকর্মী © সংগৃহীত

যাবেন কক্সবাজারে, তাই চাঁদা দাবি করলেন এক ঠিকাদারের কাছে। ফরিদপুরের সালথায় চাঁদা দাবি করা এই তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমামুল খান (২৫), আবু মুসা ওরফে প্রিন্স মুসা (২২) ও জসীম মোল্যা (২০) নামের এক ছাত্রলীগ কর্মী। উপজেলা সদরের মাঠ সালথা এলাকায় তাদের সবার বাড়ি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয় তাদের।

এলাকাবাসী ও মামলার এজাহার সুত্রে জানা যায়, সালথা কলেজ রোড এলাকায় দুই কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ করছেন তাসা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই কাজের মালামালের ট্রলি আটক করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন ৮-১০ জন যুবক। দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা ট্রলি চালককে মারধর করে রাস্তার কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় অন্যরা পালিয়ে যায়।  

আরও পড়ুন: আবেদন ফি নিয়ে অসন্তোষ, পৃথক পৃথক মেধাতালিকার দাবি

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন রায় জানান, 'ছাত্রলীগ ভালো কাজ করলে সুনাম হয়। আবার খারাপ কাজের সাথে জড়িত হলে বদনাম পুরো সংগঠনের ওপর পড়ে। তবে আমি বিষয়টি শুনেছি। সেখানকার একটি পক্ষ বলছে রাস্তার নিম্নমানের কাজ হচ্ছে বলে কাজের বাঁধা দেওয়া হয়েছে। আবার আরেকটি পক্ষ বলছে ট্রলি থামিয়ে তারা চাঁদা দাবি করেছে। তাই আমরা সত্য মিথ্যা যাচাই করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। '

তবে এ বিষযে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্যপাওয়া যায়নি।   

তাসা কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, 'ওই এলাকার কয়েকজন যুবক কক্সবাজারে যাওয়ার খরচ চেয়ে রাস্তার মালামালসহ ট্রলি গাড়ী আটকিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগে তাদের পাঁচ হাজার টাকা দিয়েছেন বলে জানান তিনি। পরে চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানালে তাদের আটক করে। এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। '

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, 'চাঁদাবাজির অভিযোগে থানায় একটি এজাহার দায়েরের পর তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছাত্রলীগের নেতাকর্মী কী না তা আমার জানা নেই। '

অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যার কয়েকঘণ্টা আগে স্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল পুলিশ …
  • ১৮ এপ্রিল ২০২৬
না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপির আরও এক …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬