বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের

১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সারা দেশে একদিনে বজ্রপাতে ১২ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দেশের ছয়টি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই হাওরে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন।

জেলা হিসেবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন, এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে ২ জন করে এবং নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে ১ জন করে প্রাণ হারিয়েছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরাঞ্চলে ধান কাটার সময় বজ্রপাতে ৫ জন কৃষক নিহত ও ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান। নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান, একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ , দিরাই উপজেলার কৃষক লিটন মিয়া এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া।

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁওয়ে বজ্রপাতে ২ জন মারা গেছেন। গৌরীপুরে বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে গিয়ে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁওয়ে জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মমতাজ আলী খান (৫৮) বজ্রপাতের শিকার হন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মমতাজ আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর

মিঠাপুকুর উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলার সখিপুর গ্রামে একটি পুকুরে মাছ ধরার কাজ চলাকালীন এই দুর্ঘটনায় মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত অন্তত ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মিঠাপুকুর উপজেলার ইউএনও মো. পারভেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

অন্যান্য জেলা

নেত্রকোনার আটপাড়ায় হাওরে গরুর ঘাস কাটার সময় আলতু মিয়া (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। এছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জে বড় হাওরে ধান কাটার সময় হেলাল মিয়া (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা নদীর তীরে ধান কাটার সময় সুনাম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে প্রাণ হারান। বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, ‘সকালে তিনি হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬