নওগাঁয় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৪

২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

নওগাঁর পত্নীতলায় গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চার কৃষক। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে ঘটনা ঘটেছে।

নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তবে আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। কালবৈশাখীর এ পূর্বাভাসে ভোরেই ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ৫ জনই আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকি ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬