ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের, আহত ৪

২৮ মার্চ ২০২৬, ০২:০১ PM
হাসপাতালের বিছানায় আহত একজন

হাসপাতালের বিছানায় আহত একজন © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। আকস্মিক বজ্রপাতে ছয়জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬