বাসচাপায় বিএম ক‌লেজছাত্রসহ ২ জন নিহত

২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০১ PM
লাশ

লাশ © ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসের চাপায় কলেজছাত্রসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ২০ বছরের নাজমুল মল্লিক বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) সম্মান প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামে। ওই একই গ্রামের ২১ বছরের রাব্বি গাজী বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যা‌চ্ছি‌ল সাগর পরিবহনের একটি বাস। সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা দেয় মোটরসাই‌কে‌লে ক‌রে।

আরও পড়ুন: যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের টাকায় থাকলেন-খেলেন তদন্তে আসা ছাত্রলীগ নেতারা

চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল জানান, রা‌ব্বি মোটরসাই‌কে‌লে কর্মস্থ‌লে যাচ্ছিল ও তার সঙ্গে নাজমুল যাচ্ছিল কলেজে। ঘটনার পর থেকে সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে, পুলিশ বাসটি জব্দ করেছে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬