বাসের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১২ PM
মাদ্রাসাছাত্র নিহত

মাদ্রাসাছাত্র নিহত © ফাইল ছবি

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলীম মাদ্রাসা এলাকায় বাসের চাপায় কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাবের হুসাইন নিহত হয়েছেন।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের হুসাইন টুমচর কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন। এ সময় জাবেদ যাদৈয়া আলীম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় জাবের। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের চাপায় জাবের হুসাইন নিহত হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬