মিরাজও আউট, লজ্জা এড়াতে পারবে তো বাংলাদেশ

২২ আগস্ট ২০২৬, ০৯:০৮ AM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ২১ রানেই ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম, অভিজ্ঞ মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম—কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এতে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডের শঙ্কা দেখা দিয়েছিল। তবে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ১৫ রানের জুটিতে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ।

তবে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ডের ঝুঁকি থেকেই গিয়েছিল। সেটি এড়াতে আরও ৭ রান দরকার ছিল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

এবার শেষ আশার আলো মিরাজও আউট হয়ে গেলেন। যদিও ইতোমধ্যেই ৫০ বলও খেলে ফেলেছিলেন। কিন্তু লাঞ্চ-বিরতির পর দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন এই অলরাউন্ডার। কামিন্সের অফ স্টাম্পের বাইরে লাফানো বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন তিনি।

পরের ওভারে আরেক ব্যাটার হাসানও প্যাভিলিয়নের পথ ধরেছেন। হ্যাজেলউডের ব্যাক অব লেন্থ ডেলিভারিতে স্লিপে লায়নের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে মিরাজের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই অঙ্কের কোটা (৩৬ বলে ১০ রান) ছুঁয়েছিলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। তাইজুলের সঙ্গে উইকেটে আছেন তাসকিন। এতে নিজেদের ৪৩ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা আরও একবার জেগেছে লাল-সবুজ শিবিরে।

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬