নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

২১ আগস্ট ২০২৬, ০৮:৫৯ PM
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক জীবন ও নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরে বাংলাদেশের জনগণের জন্য একটি সফল পর্বের সূচনা এর মাধ্যমে ঘটছে বলে আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের রয়েছে অনন্য এক সম্পর্ক, যার মূলে আছে অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সংযোগ এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব সমাজ, স্বাস্থ্য এবং শিক্ষাসহ বিভিন্ন খাতেও আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত বেড়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও জোরদারের জন্য আমি আপনার সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি।’

বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধিও কামনা করেছেন তিনি। এর আগে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬