ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক গোলাম আযমের নামে গবেষণা কেন্দ্র উদ্বোধন

২১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ PM
বৃহস্পতিবার এই গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়

বৃহস্পতিবার এই গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয় © সংগৃহীত ও সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক গোলাম আযমের নামে মিলনায়তন ও রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ নামে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির সাবেক কেন্দ্রীয় নেতা ও ভাষাসৈনিক প্রফেসর গোলাম আযমের স্মরণে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে বলে জানানো হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. নজরুল ইসলাম খাদেম। এছাড়া অনুষ্ঠানে সাবেক জেলা আমির মো. গোলাম ফারুকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬