টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর; বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: মাশরাফী

১৬ আগস্ট ২০২৬, ১২:১৫ PM
বাংলাদেশ দল ও মাশরাফী বিন মোর্ত্তজা

বাংলাদেশ দল ও মাশরাফী বিন মোর্ত্তজা © সংগৃহীত

‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ম্যাশ।

জুনিয়রদের প্রশংসায় সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর! কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।

ম্যাশ লিখেছেন, ‘পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।’

দেশকে ভালোবাসি জানিয়ে মাশরাফী লিখেন, ‘তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

উল্লেখ্য, ডারউইনে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেশটির মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে এমন ইতিহাস লিখেছে লাল-সবুজেরা।

প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ৪২৬ রান করলে লিড দাঁড়ায় ২২৮ রান। যেখানে তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪, আর মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের দৃঢ়তা বাংলাদেশকে ম্যাচের চালকের আসনে বসিয়ে দেয়। এর মধ্যে তানজিদের শতকটি আবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশির প্রথম টেস্ট সেঞ্চুরি।

এর আগে, প্রথম ইনিংসে ৫৫ রান খরচায় বল হাতে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। দ্বিতীয় ইনিংসে মিরাজের ৫ উইকেট অস্ট্রেলিয়ার প্রতিরোধের শেষ আশাটুকুও নিভিয়ে দেয়। ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ১০৪ রানের লড়াইও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বাঁচাতে পারেনি। পরে ৫৭ রানের লক্ষ্য তাড়ায় সহজ জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

স্বল্প সময়ে বেশি ফলন, যশোরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ব্রি …
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কে…
  • ১৬ আগস্ট ২০২৬
‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬