বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

১১ আগস্ট ২০২৬, ০৬:৩২ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

২০২৭ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর ১৮ মাসেরও কম সময় আগে টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনা করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)।

নতুন একটি ‘সুপার সিরিজ’ পর্ব চালু করেছে আইসিসি। নতুন ফরম্যাট অনুযায়ী, বাছাইপর্বে ১২তম, ১৩তম ও ১৪তম স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে। সেখান থেকে মাত্র একটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।

দুই অ্যাসোসিয়েট সদস্য দেশের ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ না করাটা ‘হতাশাজনক ও অসম্মানজনক’।

সোমবার দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেছে, ‘এই পরিবর্তন অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য একটি পশ্চাৎপদ পদক্ষেপ এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তারে যে অগ্রগতি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে সময়ে ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে, সে সময়ে উদীয়মান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দিচ্ছে।’

উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬