ফাইনাল ভেস্তে গেলে বিশ্বচ্যাম্পিয়ন হবে কে?

০৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

আর মাত্র একটি ম্যাচ শেষেই পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। আগামী রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার শিরোপা জিতলে একাধিক মাইলফলকে নাম লেখাবে ভারত। প্রথম দল হিসেবে টানা তিনটি বৈশ্বিক শিরোপা জিতবে ম্যান ইন ব্লু'রা। একইসঙ্গে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতবে টিম ইন্ডিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ড জিতলেও ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলেও প্রথম শিরোপার অপেক্ষায় কিউইরা। তবে ফাইনালের আগে আলোচনায় বৃষ্টির বাগড়া। সেক্ষেত্রে কোনো নিয়ম মেনে চ্যাম্পিয়নই নির্ধারিত হচ্ছে?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনালের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়া নিয়ে পূর্বানুমান করা কঠিন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ায় শঙ্কাও ছেড়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলা বন্ধ হলে বিকল্প দিন অর্থাৎ রিজার্ড ডে’তে খেলবে। নিয়ম অনুযায়ী, নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য দুই ইনিংসে অন্তত ১০ ওভার করে খেলা সম্পন্ন হতে হবে। নির্ধারিত দিনে খেলা শেষ না হলে অতিরিক্ত ৯০ মিনিট সময় দেওয়া হবে। এরপরও ম্যাচ অসম্পূর্ণ থাকলে রিজার্ভ ডে’তে বাকি অংশ আয়োজন করা হবে, যেখানে আরও ১২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

সব প্রচেষ্টা ব্যর্থ হলে আইসিসির নিয়ম অনুযায়ী, ট্রফি দুই দলের মধ্যে ভাগাভাগি হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এমন ঘটনা এর আগেও ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গিয়েছিল। সেবার বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে ভেস্তে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল।

বন্যাকবলিত ১১ জেলায় এবার বিজিবি মোতায়েন
  • ১২ জুলাই ২০২৬
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও…
  • ১২ জুলাই ২০২৬
 সুইজারল্যান্ডকে হারিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ
  • ১২ জুলাই ২০২৬
দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন …
  • ১২ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ১২ জুলাই ২০২৬
পরীক্ষার কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence