সেমিফাইনালে যেতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সামনে যে সমীকরণ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-২ থেকে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই গ্রুপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে স্বাগতিক শ্রীলঙ্কার। ফলে, শেষ চারে ওঠার লড়াইটা এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে হবে।

লঙ্কানদের ৬১ রানের বড় ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডদের পয়েন্ট ৩। অন্যদিকে এক ম্যাচ হাতে থাকা পাকিস্তানের পয়েন্ট ১। তাই সুপার এইটের শেষ ম্যাচে কিউইদের হারানোর পাশাপাশি নেট রানরেটেও চোখ রাখতে হবে দ্য গ্রিন ম্যানদের।

তবে আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে কোনো সমীকরণ ছাড়াই শেষ চারে উঠবে দুটি দলই। এক্ষেত্রে নিউজিল্যান্ডই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে। অন্যদিকে সুপার এইট থেকেই বিদায়ঘণ্টা বাজছে পাকিস্তানের। 

এদিকে ইংল্যান্ড যদি ব্ল্যাক-ক্যাপসদের হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হবে ৬। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেমির আশা জিইয়ে থাকবে। উদাহরণ স্বরূপ- ইংল্যান্ড যদি ১৮০ রান করে কিউইদের ৩০ রানে হারায়, তাহলে শ্রীলঙ্কাকে প্রায় ৪০ রানে হারাতে হবে দ্য গ্রিন ম্যানদের (একই স্কোর ধরে)। অর্থাৎ দুই ম্যাচের ব্যবধান প্রায় ৭০ রানের সমান হতে হবে।

অন্যদিকে নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিংয়ে নেমে ১৫০ রান সংগ্রহ করে, আর ইংলিশরা ১৭ ওভার তাড়া করে ফেলে, তাহলে একই লক্ষ্য ১৪ দশমিক ৪ ওভারের মধ্যেই তাড়া করতে হবে পাকিস্তানকে। তাতেই নেট রানরেটে ব্ল্যাক-ক্যাপসদের চেয়ে এগিয়ে যাবে পাকিস্তান। 

পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬