‘দালাল, দালাল’ স্লোগানে ক্ষুব্ধ মিঠুন, তেড়ে গেলেন গ্যালারির দিকেও

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ PM
গ্যালারির দিকে তেড়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন

গ্যালারির দিকে তেড়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন © সংগৃহীত

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অপ্রত্যাশিত এক দৃশ্যের জন্ম দিলেন মোহাম্মদ মিঠুন। গ্যালারি থেকে আসা কটূক্তিতে ক্ষুব্ধ হয়ে ব্যাটিং ছেড়ে সরাসরি দর্শকদের দিকে তেড়ে যান দক্ষিণাঞ্চলের এই ব্যাটার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ করেই গ্যালারি থেকে ‘দালাল, দালাল’ স্লোগান ভেসে আসছিল। ক্রিজে থাকা মিঠুন কিছুক্ষণ তা সহ্য করলেও একপর্যায়ে নিজেকে সামলাতে না পেরে সীমানার ধারে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন। কী কারণে তাকে এমন মন্তব্য করা হচ্ছে, সেটিই জানতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরে অবশ্য শান্ত হয়ে আবারও ব্যাটিংয়ে ফেরেন তিনি।

দর্শকদের এমন প্রতিক্রিয়ার পেছনে সাম্প্রতিক একটি বিতর্ক রয়েছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে ঘিরে একদিন বন্ধ ছিল বিপিএল। কোয়াব সভাপতি হিসেবে মিঠুনের নেতৃত্বে ঘরোয়া এই টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। সেই সময় মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ক্রিকেটারও তার সঙ্গে ছিলেন। পরবর্তীতে এ ইস্যুতে তামিম ইকবালের নেপথ্য সমর্থনের প্রশ্নও ওঠেছিল। এরপর থেকেই মাঠে নামলেই মিঠুন ও মিরাজকে দুয়ো শুনতে হচ্ছে। এবার রাজশাহীতেও এমনটাই ঘটল।

তবে সবকিছুর মাঝেও ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন মিঠুন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চল ৩০ দশমিক ৫ ওভারে ১৪৪ রানে অলআউট হলেও ৭৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। জবাবে ৬ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতেছে উত্তরাঞ্চল।

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬