এনসিএল টি-টোয়েন্টিতে ৮ দলের অধিনায়কত্বে যারা

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
নাঈম শেখ ও আকবর আলী

নাঈম শেখ ও আকবর আলী © সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারও ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের দলের নেতৃত্বে থাকছেন নাইম শেখ ও আকবর আলী। তারাই গেল আসরের দল দুটিকে ফাইনালে নেতৃত্ব দিয়েছেন।

এবারও এনসিএলে মোট ৮টি দল- ঢাকা, ঢাকা মেট্রো, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম অংশ নিচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী। একই দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে সিলেট।

এদিকে রাজশাহী ও বগুড়া পর্ব শেষে আগামী ২১ সেপ্টেম্বর থেকে বাকি সবকটি ম্যাচই সিলেটে হবে। ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ গড়াবে। এছাড়া ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে চট্টগ্রাম দলও অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি। আগের মতোই ইয়াসির আলী চৌধুরী রাব্বি দলকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে নতুন করে ঢাকার দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লাল বলের ফরম্যাটে নেতৃত্ব ছিলেন তিনি।

অভিজ্ঞদের মধ্যে মোহাম্মদ মিঠুন খুলনার নেতৃত্বে এসেছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাজশাহীকে নেতৃত্ব দেবেন। বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান সিলেটের দায়িত্বে থাকছেন। অবশ্য, এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বরিশাল দল।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬