তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টি, থাকছে দিবারাত্রির চমক

০৭ আগস্ট ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০২:১৮ PM
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট © সংগৃহীত

গত বছর প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে সেই টুর্নামেন্টটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হয়েছিল। সবমিলিয়ে গেলবার দুর্দান্ত এক টুর্নামেন্টই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরও যেন এই টুর্নামেন্ট মাঠে গড়ায় এমনই প্রত্যাশা ছিল ক্রিকেটারদেরও।

এবার আলোর মুখ দেখতে চাচ্ছে ক্রিকেটারদের সেই প্রত্যাশা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে ঘরোয়া এই টুর্নামেন্টের কতটি ভেন্যু থাকবে, তা নিয়েই নানান জল্পনা-কল্পনা। আগেই জানা গিয়েছিল, এবারের এনসিএলে তিনটি ভেন্যু থাকতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানও জানালেন, তিন ভেন্যুতেই হবে এনসিএল। তিনি এও জানিয়েছে, দিবারাত্রিতে হতে পারে ম্যাচগুলো।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

দিবারাত্রি ম্যাচ নিয়ে আকরাম বলেন, ‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬