অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বিসিবির

০৪ আগস্ট ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৪:৩০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি আগস্টেই শুরু হতে যাচ্ছে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। আগামী ১৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দলও। ১০ দলের এই টুর্নামেন্টের অন্য দলগুলো হল পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস ও পার্থ স্কচার্স।

ডারউইনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য সোমবার (৪ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া দলে আছেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদের মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা। 

গেল বছর প্রথমবারের মত এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আকবর আলীর দল। এবার দ্বিতীয়বারের মত অংশ নিতে আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে লাল-সবুজেরা। ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহীনসের মুখোমুখি হবে টাইগার যুবারা।

এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গড়াবে।

বাংলাদেশ 'এ' স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬