তামিমকে নিয়ে ধারাবাহিক পোস্ট ‘ভিন্ন খাতে নেওয়া হচ্ছে’ দাবি মিঠুনের

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
মোহাম্মদ মিঠুন

মোহাম্মদ মিঠুন © সংগৃহীত

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন বিসিবির পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছিল কোয়াব। 

জাতীয় দলের ক্রিকেটাররা পোস্ট করেও প্রতিবাদ জানাচ্ছেন। তবে ক্রিকেটারদের এমন ধারাবাহিক স্ট্যাটাস দেওয়া নিয়েও সমালোচনা হচ্ছে।

এরই মধ্যে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, এখন সংগঠন হিসেবে ক্রিকেটারদের স্বার্থ দেখতে গেলেও সেটা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।

সিলেটে ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারীরা উপস্থিত ছিলেন।

ক্রিকেটারদের পোস্ট নিয়ে মিঠুন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।’

একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমাধান, ক্রিকেটকে আলাদা রাখা আমাদের চাওয়া। বিসিবি আমাদের গার্ডিয়ান, আশা করি তারা সঠিক পদক্ষেপ নিবে।’

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬