মোস্তাফিজের দাম নিয়ে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে রেকর্ড ৯ কোটি রুপিতে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্সে। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

উগ্রপন্থিদের হুমকির কারণে আইপিএলে খেলতে না পারলেও, আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৬ কোটি ৪৪ লাখে লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন বাঁহাতি এই তারকা পেসার। বাংলাদেশি কাটার মাস্টারকে দলে ভেড়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।  

কেন মোস্তাফিজ এত মূল্যবান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোস্তাফিজ খুবই ইউনিক, আর এই মুহূর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিনদিন আরও ইমপ্রুভ হচ্ছে আর এজন্যই আইপিএলে তার দাম নয় কোটি রুপি ছাড়িয়েছিল।’

প্রসঙ্গক্রমে উঠে আসে স্পিনার রিশাদ হোসেনের কথা। পিএসএলের গত আসরে লাহোরের হয়ে খেলেছেন রিশাদ হোসেন। তার পারফরম্যান্স দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সেই স্মৃতি উল্লেখ করে সামিন জানান, ‘রিশাদকে যখন প্রথমবার কিনি, তখন অনেকে ভ্রূ কুঁচকে বলছিল, ‘আরে কী প্লেয়ার কিনলেন?’ আর দেখেন আজ মাশাআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়ায়।’

যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্…
  • ১৩ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণ অধিকারের ফারুক
  • ১৩ অক্টোবর ২০২৬
নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬