বিপিএলে দল পেলেন টাইগার তারকা ওপেনার

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
সাদমান ইসলাম

সাদমান ইসলাম © সংগৃহীত

অবশেষে বিপিএলে দল পেলেন সাদমান ইসলাম। নিলামে অবিক্রীত থাকা এই ওপেনারকে বিপিএলের বাকি অংশের জন্য দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, মূলত ব্যাটিং শক্তি বাড়ানোর লক্ষ্যেই তার সঙ্গে এই চুক্তি। আগামী । আগামী ৩০ ডিসেম্বরই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

২০২০ আসরের পর দীর্ঘ বিরতি শেষে আবার বিপিএলে ফিরছেন সাদমান। এর আগে ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। বিপিএলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন সাদমান। 

সাম্প্রতিক এনসিএল টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ১৯২ রান, ১৫১.১৮ স্ট্রাইকরেট ও একটি সেঞ্চুরি করে দারুণ ফর্মেই আছেন এই ওপেনার।

চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বেগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পাওয়া কে এই মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬
শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ২১ আগস্ট ২০২৬