গাইবান্ধায় ত্রাণের ৭২ বস্তা চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন

১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ AM
জব্দ করা চালের বস্তা

জব্দ করা চালের বস্তা © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ির ভেতর থেকে সরকারি ভিজিএফ কর্মসূচির ৭২ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। প্রায় চার টন ওজনের এই চাল জব্দের পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। বাড়ির মালিক মো. আবদুল মজিদ মিয়ার ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়, যা ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি বরাদ্দের চাল বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা চাল স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মোছা. বিলকিস বেগমের জিম্মায় রাখা হয়েছে।

ঘটনার পরই উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানকে। অপর দুই সদস্য হলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল আলম। আগামী সাত কর্মদিবসের মধ্যে এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে সুন্দরগঞ্জে ভিজিএফের চাল পাচার ও অনিয়মের ঘটনা নতুন নয়। এর আগেও একই এলাকায় চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এমনকি ভিজিএফের চাল পাচারের অভিযোগে স্থানীয় একটি ইউনিয়নের চেয়ারম্যান অবরুদ্ধ হওয়ার নজিরও রয়েছে এই উপজেলায়। সর্বশেষ এই চাল জব্দের ঘটনায় এলাকায় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সরকারি বরাদ্দের এই ত্রাণসামগ্রী বেহাত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, উদ্ধার হওয়া চালের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence