টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ফর্মে না থাকা সূর্যই অধিনায়ক! দলে নেই শুভমন, দেখুন ১৫ জনের তালিকা

২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ PM
বিসিসিআই

বিসিসিআই © সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বাইয়ে বোর্ডের সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি এই দল চূড়ান্ত করে। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। খবর আনন্দবাজারের 

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন আগরকরেরা। দলে জায়গাই হল না শুভমন গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। শুভমনের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ইশান কিশনের দলে ঢোকা।

১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমন বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। সহ-অধিনায়ক হচ্ছেন অক্ষর পটেল।

বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিশন এবং হর্ষিত রানা।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬