আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ PM
আইপিএল ট্রপি

আইপিএল ট্রপি © সংগৃহীত

আবুধাবিতে এবারের আইপিএল নিলাম শুরু থেকেই ছিল নাটকীয়তায় ভরা। নিলামের শুরুতেই রেকর্ড গড়ে ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বড় অঙ্কে বিক্রি হন মাথিশা পাথিরানা, লিয়াম লিভিংস্টোন ও মোস্তাফিজুর রহমানও।

তবে নিলামে বেশ কয়েকজন পরিচিত মুখের অবিক্রিত থাকা বিস্ময় তৈরি করেছে। তালিকার শীর্ষে ডেভন কনওয়ে, চেন্নাই সুপার কিংসের নিয়মিত পারফরমার হয়েও তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। দল পাননি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও। 

অবশ্য শুরুতে অবিক্রিত থাকলেও শেষ দিকে পৃথ্বী শ ও সরফরাজ খান দল পান, যেখানে শ’কে ৭৫ লাখ রুপিতে নেয় দিল্লি ক্যাপিটালস, সরফরাজকে নেয় চেন্নাই। এ ছাড়া জনি বেয়ারস্টো, মুজিব উর রহমান, মাহিশ থিকশানা, দীপক হুদা, আলজারি জোসেফ, ড্যারিল মিচেল ও গাস অ্যাটকিনসনও দল পাননি।

একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, আবেদন ২৫ অক্…
  • ১৩ অক্টোবর ২০২৬
নাহিদ রানার চোটের রহস্য উন্মোচন
  • ১৩ অক্টোবর ২০২৬
প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল
  • ১৩ অক্টোবর ২০২৬
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টা…
  • ১৩ অক্টোবর ২০২৬