রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু ১৫ ডিসেম্বর

১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ PM
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন © সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট সোমবার (১৫ ডিসেম্বর) থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে। 

এ উপলক্ষে রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগজয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির-উল-ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল, একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মো. আলি রেজা, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি।

এবারের টুর্ণামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে নাবিল  গ্রুপ, একমি এবং ইস্পাহানি। বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যমের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। 

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আশা করি, এ রকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।’

রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির-উল-ইসলাম বলেছেন, ‘টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন। নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টের সাফল্য কামনা করছি।’

বিএসজের সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদ কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো।’

সংবাদ সম্মেলন শেষে টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও  গ্রুপিং অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হবে মানবজমিন।

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬