অবশেষে বিক্রি হলেন মাহমুদউল্লাহ-মুমিনুল-মুশফিক

৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ PM
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মুমিনুল হক

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মুমিনুল হক © টিডিসি সম্পাদিত

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে দল পেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও দল পেয়েছেন। 

প্রথম দফায় ডাক পড়লেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় অবিক্রীত ছিলেন তারা। নিয়ম অনুযায়ী, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের তালিকায় থাকা এই দুই তারকাকে পরে ‘সি’ ক্যাটাগরির (ভিত্তিমূল্য ২২ লাখ) নিলামে তোলার কথা ছিল। তবে খেলোয়াড় হিসেবে তাদের দীর্ঘদিনের অবদান ও সম্মান বিবেচনায় ওই নিয়ম প্রয়োগ করা হয়নি। শেষ পর্যন্ত নিজেদের প্রাথমিক ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকাতেই দল পেয়েছেন তারা। 

মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স, আর মুশফিকুর রহিমকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। একই প্রক্রিয়ায় দল পেয়েছেন মুমিনুলও। ২২ লাখে তাকে দলে নিয়েছে সিলেট টাইট্যানস। 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬