ফের পিছিয়ে যাচ্ছে বিপিএল

২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ PM
বিপিএল শিরোপা

বিপিএল শিরোপা © সংগৃহীত

তিন দফায় পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের নিলাম। বুধবার (২৬ নভেম্বর) বিপিএল নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জানানো হয়, এবারের বিপিএলে ৬টি দল অংশগ্রহণ করবে। ষষ্ঠ দল হিসেবে নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজি। 

এ ছাড়া আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এবার সেই ঘোষণার ২৪ ঘণ্টা পেরোতেই নতুন গুঞ্জন, সময়সূচি পরিবর্তন করে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে সিলেটে মাঠে গড়ানোর সিদ্ধান্ত হচ্ছে। যদিও শুরুর দিকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বিপিএল আয়োজনের বিষয়ে বারবার বলে আসছিল বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

এদিকে ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর মধ্যে সুপারস্টারের সংখ্যাও কম নয়। ভারতীয় ক্রিকেটারও রয়েছেন।

এবারের বিপিএলে মোট ৬টি দল অংশ নিতে যাচ্ছে। আগের পাঁচ দলের সঙ্গে নতুনভাবে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে, প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে তারা। অন্য পাঁচ দল হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। 
মূলত ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে নতুন দল যুক্ত করায় নিলামের তারিখ পিছিয়ে দিতে হয়েছে বলে জানায় বিসিবি। এর আগে গত ৫ নভেম্বর বিপিএলের পরবর্তী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত করেছিল গভর্নিং কাউন্সিল।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬