ড্রাফটের আগেই রাজশাহীর চমক, পাকিস্তানের তারকা ওপেনারকে ভেড়াল দলে

০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৫ PM
পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান

পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান © সংগৃহীত

বিপিএলে পাঁচ মৌসুমের জন্য রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। আগামী ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএলের আসরে দলটি ‘রাজশাহী স্টার্স’ নামে মাঠে নামতে পারে।

মালিকানা পাওয়ার পরপরই নতুন কোচ নিয়োগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএল মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে হান্নান সরকার দায়িত্ব পালন করবেন। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট।

ইতিমধ্যেই নিজেদের গুছিয়ে নিচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী। দল গঠনে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। এর মধ্যে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে সূত্র।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনাসহ ২২ দেশ

জানা গেছে, একজন শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গেও আলোচনায় দলটি। প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও কোচিং স্টাফে আরও কয়েকজন দেশি কোচকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এদিকে রাজশাহীর পাশাপাশি বিপিএলের আগামী পাঁচ মৌসুমের জন্য রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। যেখানে রংপুর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে টগি স্পোর্টস। 

এ ছাড়া ঢাকার মালিকানা থাকবে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)–এর হাতে। একইসঙ্গে চট্টগ্রামের দল পরিচালনা করবে ট্রায়াঙ্গাল সার্ভিস, আর সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি।

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিকূলতা পেরিয়ে প্রযুক্তি গবেষণায় পলিটেকনিক শিক্ষার্থী না…
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬