৫ ম্যাচের সিরিজ খেলতে আসছে আফগানিস্তান, ভেন্যু রাজশাহী-বগুড়া

১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা এই সফর শেষে গেল আগস্টে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল টাইগার যুবারা। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সিরিজের তিনটি ম্যাচই পরিত্যক্ত হয়। শেষমেশ ১-১ সমতায় শেষ হয়ে সিরিজটি।

এদিকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি অক্টোবরেই বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজকে সামনে রেখে বর্তমানে রাজশাহীতে রয়েছে লাল-সবুজের যুবারা। সেখানেই নিয়মিত অনুশীলন করছে তারা।

আগামী ২০ অক্টোবর ঢাকায় আসার কথা আফগান যুবাদের। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর গড়াবে। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩, ৬ এবং ৯ নভেম্বর রাজশাহী স্টেডিয়ামে গড়াবে।

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুব এশিয়া কাপও মাঠে গড়াচ্ছে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬