প্রথম ওভারেই উইকেট তানভীরের

১১ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
তানভীরের উদযাপন

তানভীরের উদযাপন © সংগৃহীত

নবম ওভারে বল হাতে নিয়েই উইকেট তুলে নেন স্পিনার তানভীর ইসলাম। এই স্পিনারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে লং-অনে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন সাদিকউল্লাহ আতাল। ১৩ বলে ৮ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। এতে ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৬৮ রান। ইব্রাহিম জাদরান ৩৮ এবং অধিনায়ক শাহেদি ১ রানে ক্রিজে আছেন।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার গুরবাজ আর সাদিকউল্লাহ আতাল। তবে গুরবাজকে আউট করার মধ্য দিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানজিম সাকিব। তাকে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জাকেরের ক্যাচ হন গুরবাজ (১১)।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬