যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ PM
আইসিসি

আইসিসি © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিল তারা।আইসিসি বোর্ডের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের মূল কারণ হলো, সদস্য হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বারবার ও ধারাবাহিকভাবে আইসিসির বাধ্যবাধকতা অমান্য করেছে। এর মধ্যে রয়েছে কার্যকর একটি পরিচালনা কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়া। পাশাপাশি এমন কিছু গুরুতর পদক্ষেপ ইউএসএসি নিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও বিশ্ব ক্রিকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

 গত এক বছর ধরে আইসিসি এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছে। এর প্রেক্ষিতে তারা অবিলম্বে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি আরও জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। বোর্ডের সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্র জাতীয় দলের আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। ফলে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলবে।

এখন আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া ও সদস্যপদ পুনর্বহালের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি ইউএসএসির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950