বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তবে আগামী ৬ অক্টোবর নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বুলবুলের চি‌ঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। 

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম বাদী হয়ে বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে আদালত চিঠির কার্যকারিতা স্থগিত করেন।

রিটকারীদের দাবি, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, একবার কাউন্সিলর মনোনয়ন দেওয়ার পর তা পুনরায় বদলানোর সুযোগ নেই। তাছাড়া সভাপতি বুলবুল নিজে সই করে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দিয়ে নিজ ক্ষমতা সীমা লঙ্ঘন করেছেন, যা গঠনতন্ত্র বহির্ভূত।

জানা গেছে, অ্যাডহক কমিটি নিয়ে বিভ্রান্তির মাঝেও ৫৩টি মনোনয়ন ফরম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সইয়ে বিসিবিতে জমা পড়েছিল। তবে, কয়েকটি জেলা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন দেওয়ায় সেগুলো বাতিল করেন সভাপতি।

একইসঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে সই করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেন বিসিবি সভাপতি, যা নিয়ে গত দুদিন বেশ আলোচনা তৈরি হয়। 

২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ স্…
  • ০২ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে ১৭ শিক্ষকের ১০ শিক্ষার্থী, পাস করেনি কেউ
  • ০২ নভেম্বর ২০২৬